রবিবার , ২৩ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন: আহত ৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) এ ঘটনা ঘটে।

বিমানটি আকাশে থাকা অবস্থায় ল্যাপটপ থেকে আগুন বের হলে ক্রু ও কেবিন অ্যাটেন্ডেন্টরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। পরে ফ্লাইটটি নিরাপদে ডালাস বিমানবন্দরে অবতরণ করে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়, আর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ফ্লাইটটিতে পাইলট, কো-পাইলট, ক্রু, অ্যাটেন্ডেন্ট ও যাত্রীসহ মোট ১৩৩ জন ছিলেন। এ ঘটনায় নিরাপদে বিমান অবতরণ করায় পাইলট ও ক্রুদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ল্যাপটপে থাকা লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিভিন্ন কারণে আগুন ধরতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফ্লাইট চলাকালে ল্যাপটপ বিস্ফোরণ বা আগুন লাগার ৫৮টি ঘটনা ঘটেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আইজিপি বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ

জনগণের ভোগান্তি কমাতেই মহাসড়কে নেমেছি: প্রতিমন্ত্রী টুকু

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক নীতি ঘোষণা

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নির্বাচনের সাফল্যে সহায়ক: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

যশোর সফরে প্রধানমন্ত্রী: উদ্বোধন করবেন খাল পুনঃখনন প্রকল্প

বিমান চলাচলের পথেই কেনো মাইলস্টোন স্কুল?

নতুন শ্রমবাজার সন্ধানে সরকারের মহাপরিকল্পনা ঘোষণা

ট্রাম্প প্রশাসনে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল