শনিবার , ২২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

Spread the love

অবশেষে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে স্বস্তির আভাস মিলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে নতুন একটি এলএনজিবাহী জাহাজ পৌঁছানোর পর মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ‘ফ্লেক্স কারেজেস’ নামের এলএনজিবাহী জাহাজটি মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে ভেড়ে। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কেনা এলএনজি নিয়ে জাহাজটি যুক্তরাষ্ট্রের ক্যামেরন বন্দর থেকে এসেছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নতুন এলএনজি টার্মিনালে যুক্ত হওয়ার পর এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ আরও বাড়বে। এতে সাময়িকভাবে দেশের এলএনজি সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে নতুন জাহাজ থেকে সরবরাহ শুরু হওয়ার আগেই শনিবার দুপুর থেকে এক্সিলারেটের টার্মিনাল দিয়ে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। টার্মিনালে আগে মজুত থাকা এলএনজি ব্যবহার করে এ সরবরাহ দেওয়া হচ্ছে।

অন্যদিকে মহেশখালীর সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনাল থেকেও প্রায় ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে শনিবার দুপুর আড়াইটার দিকে দুটি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে প্রায় ৬৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

আরপিজিসিএলের এক কর্মকর্তা জানান, দুটি টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পেতে রোববার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে শনিবার রাতেই সরবরাহ ৮০০ থেকে ৯০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে।

গত ২১ এপ্রিল এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের বয়লারে আগুন লাগার পর এলএনজি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়। প্রায় দুই সপ্তাহ পর টার্মিনালটি সচল হলেও পরে এলএনজি সংকটে আবারও সরবরাহে সমস্যা দেখা দেয়। একই সময়ে সংকটের কারণে সামিটের ভাসমান টার্মিনালও বন্ধ ছিল।

সংশ্লিষ্টরা আশা করছেন, রোববার থেকে দুটি টার্মিনাল পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু করলে জাতীয় গ্রিডে গ্যাসের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। দুই টার্মিনাল মিলিয়ে দৈনিক প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত