শনিবার , ২২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ওসমানীনগরে লরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ

Spread the love

সিলেটের ওসমানীনগরে তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী লরি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন।

নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী লরিটি উল্টো পথে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের এইচএসসি লেভেলকে সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মৎস্য ভবনের সামনে অবরোধ

উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৩ জনের মৃত্যু

আজ সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপের নির্দেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘সমঝোতায় না এলে ইরানে কেউই অবশিষ্ট থাকবে না’

আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে তারেক রহমানের নির্বাচনি জনসভা

দুর্বল ব্যাংকের তারল্য সংকট: লাখো গ্রাহকের সঞ্চয় ‘বন্দি’

নতুন এমপিও নীতিমালা প্রকাশ, যেসব পরিবর্তন থাকছে