মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ

Spread the love

উন্নত জীবনের প্রত্যাশায় ইউরোপগামী হয়ে লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে পড়া ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন। লিবিয়াভিত্তিক বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে বেনগাজীর গ্যানফুদা কেন্দ্র থেকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার ভোরে তারা ঢাকায় পৌঁছান। ফেরত আসা দলটিতে ৩ জন নারী, ১টি শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় এসব বাংলাদেশি উদ্ধার বা আটক হয়েছিলেন এবং লিবিয়ার বিভিন্ন কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছিলেন। চলতি মাসেই দুটি পৃথক ফ্লাইটে লিবিয়া থেকে মোট ৫১৪ জন বাংলাদেশিকে সফলভাবে ফিরিয়ে আনা সম্ভব হলো। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ত্রিপলী ও বেনগাজীর কেন্দ্রগুলোতে এখনও আটকে থাকা অবশিষ্ট বাংলাদেশিদের পরিচয় যাচাই শেষে দ্রুত ফেরত আনার চেষ্টা চলছে। একই সাথে দালালদের প্রলোভনে না পড়ে সবাইকে বৈধ পথে অভিবাসনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলার দাবি ইরানের

লাখো মাণুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা সম্পন্ন

তুরস্কে আন্তঃনগর বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭ ও আহত ১১

নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১১০০ ধারালো অস্ত্র

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

শাহবাগে ফিরেছে ইনকিলাব মঞ্চ, অবরোধ ও স্লোগান

ঈদের ছুটি শেষে ঢাকা অভিমুখে মানুষের ঢল: কর্মচঞ্চল হচ্ছে রাজধানী

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩.৮ শতাংশে: চাপে ট্রাম্প প্রশাসন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ