সোমবার , ১৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আমিরাতে ভিসা সংকট নিরসনে কাজ করছে সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ

Spread the love

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিলের বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (১৭ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই’-এর প্রতিনিধিদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, ইউএইতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই এক গণবিজ্ঞপ্তি জারি করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কাছ থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে এবং একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কাজ চলছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে ইউএইতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা ইস্যু ও স্থানান্তরে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা দ্রুত কাটিয়ে উঠতে সর্বোচ্চ কূটনৈতিক ও সরকারি পর্যায়ের হস্তক্ষেপ নিশ্চিত করা হচ্ছে। এ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও কনস্যুলেটের পাশাপাশি সিআইপি ব্যবসায়ীদের সামাজিক প্রভাবকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়। এছাড়া প্রবাসীদের জন্য শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান, বিমান টিকিটের সিন্ডিকেট ভেঙে ভাড়া কমানো এবং দেশীয় অর্থনৈতিক অঞ্চলে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা ও কর ছাড়ের কথা তুলে ধরেন মন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন রোধ করা বৈশ্বিক দায়বদ্ধতা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

জনবলসংকটে সিলেটে তৃণমূলের স্বাস্থ্যসেবা ব্যাহত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

জাতিসংঘ অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

দেশের অর্থনীতিতে এখনো স্বস্তি ফেরেনি

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ: আজ চূড়ান্ত সিদ্ধান্তের দিন

ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে ‘বট বাহিনী’: শিক্ষামন্ত্রী

ফুটবল খেলা নিয়ে বিরোধ: ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন, অভিযুক্ত গ্রেফতার

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সুবিধাজনক অবস্থান