সোমবার , ১৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নারীদের জন্য মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সেবা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ

Spread the love

রাজধানীসহ দেশের বিভিন্ন রুটে নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তেজগাঁওয়ের ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চালু হতে যাওয়া এই বাসগুলোতে চালক এবং কন্ডাক্টর হিসেবে কেবল নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট—যেমন মতিঝিল, নতুন বাজার, তালতলা, ডেমরা, মিরপুর, মোহাম্মদপুর, আব্দুল্লাহপুর ও গাজীপুর রুটে ১০টি বাস চলাচল করবে। একই সঙ্গে ঢাকার বাইরে বগুড়ায় দুটি (শেরপুর-মাটিডালি) এবং চট্টগ্রামে দুটি (কালুরঘাট-পতেঙ্গা) বাস নিয়ে মোট ১৪টি বাসের মাধ্যমে এই বিশেষ মহিলা বাস সার্ভিস শুরু হচ্ছে। বিশেষ করে কর্মজীবী নারী ও নারী শিক্ষার্থীদের গণপরিবহনে ভোগান্তি কমাতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে আশা করছে বিআরটিসি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত