রবিবার , ১৬ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালত নেবে: ভারতীয় শীর্ষ কর্মকর্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিক পর্যায় থেকে নয়, বরং ভারতের আদালতের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ সরকারি কর্মকর্তা। রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই কর্মকর্তা উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আনা অভিযোগগুলো ভারতের আইনি কাঠামোর আওতায় অপরাধ হিসেবে স্বীকৃত কি না—সেটি প্রত্যর্পণ সংক্রান্ত বিচারিক প্রক্রিয়ায় মূল বিষয় হিসেবে বিবেচিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘মানবতাবিরোধী অপরাধ’-এর অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ইতোমধ্যে ভারত সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি ও ভারতের ১৯৬২ সালের এক্সট্রেডিশন অ্যাক্ট অনুযায়ী বর্তমানে নথিগুলো পর্যালোচনা করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী রাজনৈতিক অপরাধ প্রত্যর্পণের বাইরে থাকলেও হত্যা ও গণহত্যা এর আওতায় পড়বে। শীর্ষ কর্মকর্তা আরও জানান, চূড়ান্ত সিদ্ধান্ত একদিকে যেমন ভারতের বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে, তেমনি ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার নিবিড় কূটনৈতিক আলোচনার মাধ্যমেও সমাধানের পথ খোঁজা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার

পরাজিত শক্তির ষড়যন্ত্র রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

হরমুজ প্রণালি বন্ধ: বিকল্প রুটে বদলাচ্ছে বিশ্ববাণিজ্যের মানচিত্র

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন

ঘন কুয়াশার কারণে ঢাকার আন্তর্জাতিক ৫ ফ্লাইট কলকাতায়

গুলশান চাঁদাবাজি তদন্তে উপদেষ্টাদের নাম স্পষ্ট করার দাবি বিএনপির

ঢাকা বোর্ডে এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বোর্ডে এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বুধবার টানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

জ্বালানি আমদানিতে গতি: বুধবার বন্দরে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের চালান

বিজয় সরণির আগুন ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে