শনিবার , ১৫ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ

Spread the love

সারা দেশের অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা ও বকেয়া ভাতার অবসান ঘটিয়ে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী ৬৪ জেলায় একযোগে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে সরকারের এই বৃহৎ পদক্ষেপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষক সমাজের দীর্ঘদিনের বকেয়া ও অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। ঐতিহাসিক এই দিনে দেশের ৭০ হাজার ১৯ জন শিক্ষককে অবসর ভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতা বাবদ মোট ১ লাখ ২৩ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষকের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী আরও অভিযোগ করেন যে, বিগত সরকারের আমলে এই খাত থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা অনিয়ম ও আত্মসাৎ করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ আটটি ব্যাংকে রাখা ৫৮ কোটি টাকার বেশি অর্থ উদ্ধারে প্রচেষ্টা চলছে।

শিক্ষা খাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বেসরকারি শিক্ষকদের সম্মানজনক বিদায় নিশ্চিত করতেই বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রথম এই কল্যাণ ট্রাস্টের সূচনা হয়েছিল। তিনি আশ্বাস দেন, বর্তমানে শিক্ষকদের সর্বোচ্চ ৬ লাখ টাকা করে প্রদান করা হলেও বন্ডের লভ্যাংশ এবং সরকারি অনুদান মিলিয়ে আগামী বছরের মধ্যে সকল শিক্ষকের বকেয়া শতভাগ পরিশোধ করা হবে। শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও আধুনিকায়ন করতে এবং শিক্ষকদের অধিকার সুনিশ্চিত করতে বর্তমান সরকার ক্রমান্বয়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত