বুধবার , ৬ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ত্যাগীদের দিয়েই দল গঠনের আহ্বান জয়নুল আবদিন ফারুকের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা অতীতে দলের জন্য হামলা-মামলা, জেল-জুলুম সহ্য করেছেন— কমিটিতে তাদেরই জায়গা দিতে হবে। এখন যারা সুযোগ বুঝে নেতা কিনে দলে ঢুকতে চান, তাদের গ্রহণযোগ্যতা নেই।

মঙ্গলবার সকালে নোয়াখালীর সেনবাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আনন্দ মিছিলের পূর্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দলের ত্যাগী নেতাকর্মীরা দিনের পর দিন বাড়ি ছেড়ে রাস্তায় রাত কাটিয়েছেন, কিন্তু সেই সময়ের দায়ীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। যারা ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। আর দেরি নয়, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। জনগণ ভোট দিতে চায়, বিএনপিও আর বাইরে থাকতে চায় না।”

সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন।

উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

এই সমাবেশে ফারুক দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “সব ভেদাভেদ ভুলে আসুন, দলকে সুসংগঠিত করি। এক হয়ে এগিয়ে গেলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

বাথরুমে পালিয়েও রক্ষা হলো না ছাত্রলীগ নেতার

হংকংয়ের বিপক্ষে জয়ের প্রত্যয়: আত্মবিশ্বাসে ভরপুর হামজা চৌধুরী

শবে বরাতে ঢাকায় আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ

????️ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতি: সংঘাত অবসানে তেহরানের ৫ কঠিন শর্ত

৩০ ডিসেম্বর বিচারকদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

সরকার মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে কথা বলেনি: নিরাপত্তা উপদেষ্টা

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশাল অভিযান: ৪ হাজার সদস্যের অংশগ্রহণ

প্রধান উপদেষ্টা হতাশ ও ক্ষুব্ধ, পদত্যাগের আলোচনা চলছে

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ