শনিবার , ১৫ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, দাবি মিয়ানমারের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ

Spread the love

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের পরিসংখ্যান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (১৫ আগস্ট) এক সরকারি বিবৃতিতে এ অবস্থান স্পষ্ট করে নেপিডো। মিয়ানমার সরকারের দাবি, রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মানুষের বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে একতরফা এবং ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে।

বিবৃতিতে মিয়ানমার পক্ষ থেকে বলা হয়, ২০১৭ সালে উত্তর রাখাইনে আরসা (ARSA) সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক ব্যবস্থার মুখে বহু লোক বাংলাদেশে প্রবেশ করে। দেশটির নিজস্ব পরিসংখ্যানের বরাতে তারা জানায়, সহিংসতার ঘটনার পূর্বে বুথিডং, মংডু ও রাথেডং এলাকায় মোট ৭ লাখ ৪০ হাজার ‘বাঙালি’ (রোহিঙ্গা) বসবাস করত, যার মধ্যে প্রায় দুই লাখ সেখানে থেকে যায় এবং ৫ লাখ ৪০ হাজারের মতো বাংলাদেশে পালিয়ে আসে। ফলে আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের ১০ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের দাবিকে মিয়ানমার সরকার সম্পূর্ণ ভুল তথ্য হিসেবে আখ্যা দিয়েছে।

সর্বশেষ - অপরাধ