শনিবার , ১৫ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৫ আগস্টে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, বিজিবি মোতায়েন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

Spread the love

১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স, উপজেলার প্রধান সড়ক, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল কার্যক্রম দৃশ্যমান রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ ও এপিবিএনের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। সার্বিক নিরাপত্তা বলয় তৈরি হলেও গোপালগঞ্জের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছেন।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রধান প্রবেশপথ ও মূল ফটকের সামনে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কমপ্লেক্সের আশপাশের এলাকা, পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী ও কলেজ রোডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমাদের কোনো কার্ড নেই, জনগণই আমাদের একমাত্র শক্তি

ফেরিতে যাত্রীসহ বাস তোলা নিষিদ্ধ: নৌপরিবহন মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

তথ্যমন্ত্রী সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের মেয়েদের

নির্বাচন ঘিরে দেশে ঢুকছে নতুন ধরনের তরল মাদক

প্রতীক বরাদ্দ শেষ, আজ থেকে শুরু প্রচার-প্রচারণা

দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর

ঢালাও আসামির ফাঁদে জুলাই আন্দোলনের মামলা: ২ বছরেও মেলেনি ইমন হত্যা মামলার চার্জশিট

১৫ দিনের মধ্যে খাল খনন শুরু: পানি সম্পদ প্রতিমন্ত্রী