বুধবার , ১২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ

Spread the love

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির যাবতীয় প্রশাসনিক ও আইনি প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত সম্পন্ন হয়েছে। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি এবং মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি সমাপ্ত হওয়ার পরপরই রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু হবে বলে বুধবার (১২ আগস্ট) সকালে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট দ্বৈত বেঞ্চের নির্দেশে সলিসিটর দপ্তর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের আইনি সুরক্ষায় সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে ‘স্টেট ডিফেন্স’ বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রদান করে।

উল্লেখ্য, ঢাকার একটি শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল রামিসাকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যার অপরাধে মূল অভিযুক্ত সোহেল রানা এবং তাকে সরাসরি সহায়তার দায়ে তার স্ত্রী স্বপ্না আক্তার উভয়কেই মৃত্যুদণ্ডাদেশ দিয়ে কনডেম সেলে প্রেরণের নির্দেশ দেন। নিন্ম আদালতের ওই রায়ের পর আসামিরা কারাফাটক থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জেল আপিল দায়ের করেন। নুসরাত ও আছিয়া হত্যা মামলার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে এই শিশু হত্যা মামলাটির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিতের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ।

সর্বশেষ - অপরাধ