শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ইউনূসের অভিনন্দন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

Spread the love

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার এক বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই।”

অধ্যাপক ইউনূস বলেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির নেতৃত্ব গ্রহণকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, “একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা বিশ্বাস করি, আপনার নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।”

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অধ্যাপক ইউনূস আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর নেতৃত্বে বাংলাদেশ-নেপাল বন্ধুত্ব আরও গভীর হবে। পাশাপাশি তিনি সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সূত্র: বাসস

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত