বুধবার , ৫ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ এলাকাজুড়ে ৫ আগস্টের বিভিন্ন গণ-কর্মসূচি ও উদ্যাপন অনুষ্ঠান উপলক্ষ্যে যানবাহন চলাচল সুশৃঙ্খল রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনা এবং রুট ডাইভারশন জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনাকাঙ্ক্ষিত যানজট ও জনভোগান্তি এড়াতে সাধারণ নগরবাসীকে সংশ্লিষ্ট এলাকাগুলো যথাসম্ভব এড়িয়ে চলা এবং ডিএমপির নির্দেশিত বিকল্প সড়কগুলো ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, খেজুর বাগান ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন সড়কগুলোতে স্বাভাবিক যান চলাচল সীমিত থাকবে এবং বেশ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড ও ইউটার্ন কার্যকর রাখা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহনগুলোকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে বলা হয়েছে। অন্যদিকে গোলাপশাহ মাজার থেকে শাহবাগমুখী গাড়ি কাকরাইল মসজিদ ক্রসিং এবং সায়েদাবাদ থেকে আসা যানবাহনগুলোকে নিউ মার্কেট, আজিমপুর, চানখাঁরপুল ও বকশীবাজার অথবা কাটাবন ও পলাশী হয়ে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মানিক মিয়ার এভিনিউ ও ধানমন্ডি এলাকার যান চলাচলে বিশেষ পরিবর্তন আনা হয়েছে; যেখানে মিরপুর রোড, আসাদগেট, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ব্যবহার করে ফার্মগেটের দিকে গাড়ি চলাচলের পথ নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী চালকদের অনুষ্ঠান চলাকালে ফার্মগেট এক্সিট র‍্যাম্প এড়িয়ে এফডিসি (হাতিরঝিল) এক্সিট র‍্যাম্প ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারতে নিরাপত্তা সংলাপ: খলিলুরের সঙ্গে দোভালের গুরুত্বপূর্ণ বৈঠক

ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে কারখানায় ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ফরহাদের

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নির্বাচনে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

অপরাধীদের ছাড় নয়: রিজভী

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩, অপহরণ ২

ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় যোগ দিতে চাইছে আরব দেশগুলো, দাবি ট্রাম্পের