বুধবার , ২২ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিদায়ী নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (২২ জুলাই, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা জোরদারকরণ, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বিদায়ী নৌপ্রধানের দীর্ঘ কর্মজীবনের সফলতার কথা স্মরণ করেন এবং একটি আধুনিক, দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে বাংলাদেশ নৌবাহিনীকে সুসংগঠিত করতে তাঁর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা জানান। জবাবে অ্যাডমিরাল নাজমুল হাসান দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমানের মাজারে বেগম জিয়ার শ্রদ্ধা ও দোয়া প্রার্থনা

ইসরায়েলি অভিযানে লেবাননে পৌরকর্মী নিহত

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৯ যাত্রী আহত

পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব

গাজা যুদ্ধ অবসানে দ্রুত পদক্ষেপের আহ্বান ট্রাম্পের

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ

বিশ্বকাপের ফাইনালে থাকছেন ট্রাম্প, বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি

নিজ কেন্দ্রে ভোট দিলেন মির্জা ফখরুল; বললেন—নতুন অধ্যায় শুরু