শুক্রবার , ১০ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ণ

Spread the love

প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হতে যাওয়া এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদাও প্রদান করা হয়েছে।

গত বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর সমান বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা উপভোগ করবেন।

উল্লেখ্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান বর্তমানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে কর্মরত আছেন।

এ এইচ এম মুজাহিদুল ইসলাম,
সম্পাদক, জনতার প্রবাসী

সর্বশেষ - অপরাধ