শুক্রবার , ১০ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘ সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ণ

Spread the love

জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্ব শান্তি রক্ষা এবং রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের অবস্থান জোরালোভাবে তুলে ধরা হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বৈশ্বিক সহায়তার তাগিদ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের অগ্রাধিকারসমূহ বিশদভাবে তুলে ধরেন। বিশেষ করে, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গাকে দ্রুত ও নিরাপদভাবে তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই, কার্যকর ও জোরালো সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের ভূমিকার প্রশংসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডি-কার্লো আন্তর্জাতিক অঙ্গনে এবং জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অব্যাহত এবং গৌরবোজ্জ্বল অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সন্তানের ভরণপোষণ মা-বাবার তালাক-বিরোধের ওপর নির্ভরশীল নয়: হাইকোর্ট

পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা: ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ দু’দিনের জন্য বন্ধ

‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’: ডা. শফিকুর রহমান

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

মধ্যপ্রাচ্যে তিন দিনের বিরতির পর ফের যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি হামলা

সাবেক গণপূর্তমন্ত্রীর‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার

ভেনেজুয়েলাকে আইএমএফের ৩৪৬ মিলিয়ন ডলার সহায়তা

১২ বিচারপতিকে ছুটিতে পাঠালেন প্রধান বিচারপতি : চায়ের দাওয়াত দিয়ে