সোমবার , ১০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ

Spread the love

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতির প্রতিবাদে আন্দোলনরত হাজার হাজার শিক্ষার্থীর বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী রাঁচি। আন্দোলনের ১৭তম দিনে আজ সোমবার রাজ্য বিধানসভা অভিমুখে যাত্রা করলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অতর্কিতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। পূর্বঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পরীক্ষার্থী রাঁচিতে সমবেত হন। শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন জেলার সীমানায় তল্লাশিচৌকিসহ বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে পুরো শহর ঘিরে ফেলে এবং অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে। তবে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

‘জেপিএসসি-জেএসএসসি রিফর্ম মঞ্চ’-এর ব্যানারে গত ২৫ জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলনের মুখে রাজ্য সরকারের গঠিত কমিটি ৬ দফায় বৈঠক করলেও সমস্যার কোনো সমাধান হয়নি। সরকার আন্দোলনকারীদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া এবং জেপিএসসি (JPSC)-এর ৩ সদস্যের পদত্যাগের কথা জানালেও শিক্ষার্থীরা তাঁদের ১৩টি বিতর্কিত পরীক্ষা বাতিল এবং সিবিআই (CBI) তদন্তের দাবিতে অনড় রয়েছেন। গত ২৫ জুলাই থেকে ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতোসহ ছয়জন প্রতিনিধি টানা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২৪ সালের জেএসএসসি-সিজিএল (JSSC-CGL) পরীক্ষার প্রশ্ন ফাঁসের সিআইডি রিপোর্ট ধামাচাপা দেওয়ার অভিযোগেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই রাজপথ ঘেরাও কর্মসূচি গ্রহণ করেন।

সূত্র : এনডিটিভি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত