শুক্রবার , ১২ জুন ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১২, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ

Spread the love

বিগত দীর্ঘ ১১ বছর ধরে পে-স্কেল না হওয়া এবং বাজারে ক্রমাগত মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে-স্কেল ঘোষণা করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারি কর্মকর্তাদের বৈধ আয় ও জীবনযাত্রার মান বাড়লে দেশে দুর্নীতি স্বাভাবিকভাবেই কমে আসবে। এর আগে সর্বশেষ ২০১৫ সালে দেশে অষ্টম জাতীয় পে-স্কেল দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে এই নতুন নবম জাতীয় পে-স্কেল পুরোপুরি বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন এই বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যকার বৈষম্য কমিয়ে ১:৮ অনুপাতে পার্থক্য নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে ১:৯.০৭৬ অনুপাতে রয়েছে। নতুন কাঠামোতে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন আগের তুলনায় প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গ্রেডভিত্তিক নতুন মূল বেতনের তুলনামূলক তালিকা

নতুন নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত মূল বেতনের সুনির্দিষ্ট বিবরণ নিচে তুলে ধরা হলো:

সরকারি গ্রেডসমূহবর্তমান মূল বেতন (টাকা)প্রস্তাবিত নতুন মূল বেতন (টাকা)
গ্রেড ১৭৮,০০০ টাকা১,৬০,০০০ টাকা
গ্রেড ২৬৬,০০০ টাকা১,৩২,০০০ টাকা
গ্রেড ৩৫৬,৫০০ টাকা১,১৩,০০০ টাকা
গ্রেড ৪৫০,০০০ টাকা১,০০,০০০ টাকা
গ্রেড ৫৪৩,০০০ টাকা৮৬,০০০ টাকা
গ্রেড ৬৩৫,৫০০ টাকা৭১,০০০ টাকা
গ্রেড ৭২৯,০০০ টাকা৫৮,০০০ টাকা
গ্রেড ৮২৩,০০০ টাকা৪৭,২০০ টাকা
গ্রেড ৯২২,০০০ টাকা৪৫,১০০ টাকা
গ্রেড ১০১৬,০০০ টাকা৩২,০০০ টাকা
গ্রেড ১১১২,৫০০ টাকা২৫,০০০ টাকা
গ্রেড ১২১১,৩০০ টাকা২৪,৩০০ টাকা
গ্রেড ১৩১১,০০০ টাকা২৪,০০০ টাকা
গ্রেড ১৪১০,২০০ টাকা২৩,৫০০ টাকা
গ্রেড ১৫৯,৭০০ টাকা২২,৮০০ টাকা
গ্রেড ১৬৯,৩০০ টাকা২১,৯০০ টাকা
গ্রেড ১৭৯,০০০ টাকা২১,৪০০ টাকা
গ্রেড ১৮৮,৮০০ টাকা২১,০০০ টাকা
গ্রেড ১৯৮,৫০০ টাকা২০,৫০০ টাকা
গ্রেড ২০৮,২৫০ টাকা২০,০০০ টাকা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে

সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী

পরিকল্পনাহীনতা থেকেই সংকট, এই অন্ধকার সরকারের তৈরি: নাহিদ ইসলাম

রামিসা হত্যা: যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ

আল-আকসা দখলের পথে ইসরাইল, বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা

মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং পেলেন সাহিত্যে নোবেল

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার অর্থমন্ত্রীর

তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ:প্রধানমন্ত্রী

মানিক মিয়ায় হতে পারে বেগম খালেদা জিয়ার জানাজা