বুধবার , ১৩ মে ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৩, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

Spread the love

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি কার্যকর হবে। তবে ২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ২১ মে বৃহস্পতিবারের ক্লাস শেষ করেই শিক্ষার্থীরা ছুটির আমেজ পেতে শুরু করবে।

স্কুল ও কারিগরি প্রতিষ্ঠানের ছুটির সূচি: শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি থাকবে। ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে আগামী ৭ জুন রোববার থেকে এসব প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান পুনরায় শুরু হবে। ফলে এই স্তরের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ যাপনের সুযোগ পাচ্ছে।

মাদ্রাসার দীর্ঘ অবকাশ: মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই ছুটির পরিধি আরও বড়। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি কাটিয়ে আগামী ১৪ জুন রোববার থেকে মাদ্রাসার শ্রেণিকক্ষগুলো পুনরায় খুলবে। এর ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা টানা প্রায় ২৩ দিনের এক বিশাল ছুটি উপভোগ করতে পারবে।

উল্লেখ্য, জুন মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরও জুলাই ও আগস্ট মাসে আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, আখেরি চাহার সোম্বা এবং ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্ধারিত ছুটি রয়েছে। মূলত কোরবানির ঈদ এবং গ্রীষ্মকালীন প্রচণ্ড দাবদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই প্রতিবছর এই দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।

সর্বশেষ - অপরাধ