মঙ্গলবার , ১২ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিক্ষিত বেকার কমাতে শিক্ষাব্যবস্থাকে সাজানো হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১২, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, কেবল একাডেমিক শিক্ষা শিক্ষিত বেকারের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত কারিকুলামকে কর্মমুখী ও সময়োপযোগী হিসেবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সেতুবন্ধন তৈরিতে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়নে এখন থেকে ‘সিড ফান্ডিং’ ও ইনোভেশন গ্রান্ট প্রদান করা হবে, যাতে তারা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। এ সময় তিনি এআই, রোবোটিক্স ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

দীর্ঘ দেড় দশকের আন্দোলন ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তবে প্রযুক্তিগত উৎকর্ষতার পাশাপাশি দেশজ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রাখার ওপরও তিনি বিশেষ জোর দেন। এই লক্ষ্য অর্জনে তিনি শিক্ষক, বুদ্ধিজীবীসহ সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৫, আহত ৪

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

কার প্রেমে পড়লেন শ্রদ্ধা কাপুর

এসএসসি-এইচএসসির সময়সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

উত্তর বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে বজ্রমেঘ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

গুলিস্তানের শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে