রবিবার , ৩ মে ২০২৬ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৭ শ্রমিক নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৬ ৫:১৬ পূর্বাহ্ণ

Spread the love

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি পিকআপে করে নির্মাণ শ্রমিকরা সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তেলিবাজার ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হন।

নিহতদের সবাই নির্মাণ ও পিকআপ শ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণ পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মধ্যে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত