শনিবার , ২ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রমনা থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, দালালমুক্ত সেবার নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২, ২০২৬ ৮:৩২ পূর্বাহ্ণ

Spread the love

পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর রমনা মডেল থানায় আকস্মিক পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) সকালে তিনি থানার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর এই থানায় পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় ও আগমনের কারণ জানতে চান।

পরিদর্শনের সময় তিনি ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। হাজতখানার অবস্থা, ধারণক্ষমতা এবং সেখানে থাকা ব্যক্তিদের খাবারের মানও সরেজমিনে যাচাই করেন। পাশাপাশি ওয়াশরুম ও ফ্যানের ব্যবস্থা আছে কি না, তাও খোঁজ নেন। পুলিশ সদস্যদের থাকার মেসও পরিদর্শন করেন তিনি।

প্রায় ১০ থেকে ১১ মিনিট অবস্থানকালে তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এ সময় তিনি ওসিকে সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি যদি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে থানায় বিশেষ সুবিধা নিতে চায়, তবে তার দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও নির্দেশ দেন, সাধারণ মানুষের সঙ্গে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আচরণ করতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি: ড. মুহাম্মদ ইউনূস

নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

চলমান বন্যায় প্রশাসনকে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ভারত-চীন আকাশপথে নতুন সূচনা

১৩টি সচিব পদ শূন্য: প্রশাসনে নিয়োগ নিয়ে তোড়জোড়

প্রতারণা-দখলবাজির অভিযোগে তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আহত: হেগসেথ

আওয়ামী সাইবার সন্ত্রাসীরা পুরো অনলাইনজুড়ে প্রচারণা চালালো তথাকথিত “জয় বাংলা” শ্লোগান লেখার কারণেই নাকি এদেরকে হত্যা করা হয়েছে

প্রক্রিয়া চলছে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার

ফিনল্যান্ডের ঘোষণা: তিন দেশে দূতাবাস কার্যক্রম স্থগিত