বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা: অবরোধ না তুললে ‘কঠোর জবাব’ ইরানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ণ

Spread the love

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ তুলে না নিলে নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় টিভি Press TV-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ বজায় রাখে, তবে এর কঠোর জবাব দেওয়া হবে।

তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ইরান প্রমাণ করেছে যে তারা আর সহজে অনুমানযোগ্য বা নিষ্ক্রিয় প্রতিপক্ষ নয়। কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ওই কর্মকর্তা আরও বলেন, তেহরান এখন পর্যন্ত ধৈর্য ধরে কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে, যাতে ওয়াশিংটন ইরানের শর্ত বিবেচনা করে একটি স্থায়ী সমাধানে পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্র যদি অনড় অবস্থানে থাকে, তাহলে এই নৌ-অবরোধের বিরুদ্ধে ভিন্নধর্মী জবাব দেওয়া হবে।

এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান চুক্তিতে রাজি না হলে হরমুজ প্রণালি ও দেশটির বন্দরগুলো ঘিরে অবরোধ অব্যাহত থাকবে। তিনি এই অবরোধকে যুক্তরাষ্ট্রের একটি সফল কৌশল হিসেবে উল্লেখ করে তেহরানকে চুক্তিতে আসার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত