শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জিয়া খাল পুনঃখনন: ২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬ ৭:২৩ পূর্বাহ্ণ

Spread the love

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল (জিয়া খাল) পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থানীয় কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে নিজে কোদাল হাতে এই খালের খনন কাজ শুরু করেছিলেন। দীর্ঘ ৫০ বছর সংস্কারের অভাবে অস্তিত্ব সংকটে পড়া এই খালটি পুনঃখননের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। গত ২ ফেব্রুয়ারি যশোরের এক জনসভায় তিনি ক্ষমতায় আসলে কৃষি উন্নয়নে সারাদেশে খাল পুনঃখনন করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারই অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক অশেক হাসান ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল শার্শা উপজেলার উলাশী এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। খালটি পুনঃখনন করা হলে শার্শার ২৬টি গ্রামের কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মুনিয়া ইস্যুতে চাঁদাবাজির অভিযোগ, তৌহিদ আফ্রিদিকে ঘিরে নতুন তথ্য ফাঁস

অপসাংবাদিকতা ও এআই-এর অপব্যবহার রোধে ডিসিদের কঠোর প্রস্তাব

ফ্রান্সে জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ কার্যকর

নির্বাচনের পরিবেশ ভালো, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত: প্রেস সচিব

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

অমর একুশে বইমেলা ঈদের পরে আয়োজনে তারেক রহমানকে প্রকাশকদের খোলা চিঠি

দেশের বাজারে আরও এক দফা কমানো হয়েছে স্বর্ণের দাম

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি কার্যকর