মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কলেজ ছাত্র ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ

Spread the love

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কলেজ শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯) হত্যা মামলায় সাতজন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আসামিদের উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আসিফ রানা, মোহাম্মদ আলী, গোলাম হোসেন, আব্দুল হেলিম, ফরিদ আহম্মেদ, ইউনুছ আলী ও শামছুল হক। তারা সবাই তারাকান্দা উপজেলার পলাশকান্দা গ্রামের বাসিন্দা। এছাড়া হত্যার আলামত গোপন ও সহায়তার অভিযোগে খালেদা আক্তার এবং রেহেনা খাতুনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে; অনাদায়ে তাদের আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৩১ মে রাতে নিজ গ্রাম থেকে নিখোঁজ হন শিক্ষার্থী ইকবাল। নিখোঁজের পাঁচ দিন পর ৫ জুন পুলিশ একটি সেপটিক ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ইকবালের বড় ভাই ইঞ্জিনিয়ার মো. সেলিম মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে হত্যার মূল রহস্য উদঘাটিত হয়। রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী পক্ষ দ্রুত এই সাজা কার্যকরের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন: উপদেষ্টা রিজওয়ানা

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন মাহদী আমিন

দুর্নীতির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

রূপগঞ্জে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত দুই

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এ শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার

বিধি মেনে নির্দেশনা দেবো, বেআইনি নয়: সিইসি

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

বন্দর লিজ দেওয়ার প্রতিবাদে ঢাবিতে ৪ উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ

খালেদা জিয়ার মৃত্যুতে ইসি’র সমবেদনা ও শোক জ্ঞাপন

ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে গাজা থেকে রকেট হামলা