মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এসএসসি ঘিরে ডিএমপির কড়াকড়ি নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ২১ এপ্রিল সকাল ১০টা থেকে রাজধানীর ১২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও নগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে নগরবাসী ও চালকদের জন্য বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে পৌঁছাতে হবে। ব্যক্তিগত গাড়িতে এলে কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে বলা হয়েছে। একইভাবে পরীক্ষা শেষে গাড়িতে উঠতেও কেন্দ্রের বাইরে নির্ধারিত স্থান ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কে কোনো ধরনের যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদেরও কেন্দ্রের আশপাশে অবস্থান না করতে অনুরোধ জানানো হয়েছে, কারণ এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ।

ডিএমপি আরও জানায়, পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে কেন্দ্রসংলগ্ন সড়কগুলো অপ্রয়োজনে ব্যবহার না করার জন্য সাধারণ যাত্রীদের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও অবস্থান নিষিদ্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স–এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন প্রতিদিন তা কার্যকর থাকবে।

এসএসসি পরীক্ষা চলাকালীন রাজধানীতে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাবির ‘ক্ষণিকা’ বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত

জবি শিক্ষার্থীদের আবাসন ভাতার পদক্ষেপ গ্রহণে কমিটি গঠন

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ মিশন পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

করোনা ভ্যাকসিন কেনায় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয়: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতি সাময়িক স্থগিত

ব্যাংক হিসাব জব্দ মমতাজের

হাদি হত্যা: ফয়সাল নেই ভারতে, গ্রেপ্তারও হয়নি কেউ, বলছে মেঘালয় পুলিশ

হাসিনাকে নিয়ে ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশের খবর ভারতীয় গণমাধ্যমেও

জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন