সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চার দিনের সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬ ১:০২ অপরাহ্ণ

Spread the love

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী প্রধান মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত এশিয়ার অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা প্রদর্শনী ‘The Defence Services Asia (DSA)’ এবং ‘National Security Asia (NATSEC ASIA) 2026’ পরিদর্শন করবেন। এই প্রদর্শনীতে বিশ্বের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এবং সর্বাধুনিক নিরাপত্তা সরঞ্জামাদি প্রদর্শন করা হচ্ছে। সফরকালে তিনি আগামী ২১ এপ্রিল ‘৮ম পুত্রজায়া ফোরাম’-এ অংশ নেবেন, যেখানে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং উদীয়মান প্রযুক্তির প্রভাব নিয়ে নীতিনির্ধারণী আলোচনা হবে।

সেনাবাহিনী প্রধানের এই সফরে মালয়েশিয়ার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ে দুই দেশের মধ্যে সমন্বিত সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ