রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চুক্তি না হলে ইরানের অবকাঠামোয় হামলার হুমকি ট্রাম্পের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ

Spread the love

ইরানের সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতুতে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই আলটিমেটাম দেন। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত ‘ন্যায্য ও যুক্তিসঙ্গত’ চুক্তির প্রস্তাব দিয়েছে এবং ইরান সেটি গ্রহণ না করলে তাদেরভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পোস্টে অভিযোগ করেন যে, ইরান ইতিমধ্যে বর্তমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাঁর ভাষ্যমতে, গত শনিবার হরমুজ প্রণালীতে গোলাগুলির মাধ্যমে তেহরান যুদ্ধবিরতির চরম অবমাননা করেছে। ট্রাম্প আরও দাবি করেন, ইরান ওই অঞ্চলে একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। উল্লেখ্য যে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টারও শনিবার একটি ট্যাংকারে ইরানি গানবোটের গুলির ঘটনার খবর দিয়েছিল, যদিও তারা জাহাজটির পরিচয় গোপন রাখে।

হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে ইরানের সাম্প্রতিক ঘোষণার সমালোচনা করে ট্রাম্প তাঁর পোস্টে একে ‘অদ্ভুত’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমাদের নৌ-অবরোধ ইতিমধ্যে এই প্রণালীটি কার্যত বন্ধ করে রেখেছে। তারা (ইরান) না বুঝেই আমাদের কাজে সাহায্য করছে।” বিশ্লেষকরা মনে করছেন, বুধবারের নির্ধারিত সময়সীমার আগে ইরানকে একটি একতরফা চুক্তিতে সই করতে বাধ্য করার জন্য ট্রাম্প তাঁর ‘সর্বোচ্চ চাপ’ নীতি আরও বাড়িয়ে দিয়েছেন। এই উত্তজনা যদি প্রশমিত না হয়, তবে আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পুনরায় বড় আকারের বিমান হামলা শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বন্ধ থাকবে যেসব সড়ক

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন: সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের দুই সপ্তাহের আল্টিমেটাম

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আশাবাদী জার্মানি

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও মার্কিন হামলা, নিহত ৪

রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস