বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আশাবাদী জার্মানি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে জার্মানি। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এই বক্তব্য রাখেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

ড. লোটজ বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়, সেটিই তাদের প্রধান প্রত্যাশা। সেইসঙ্গে ভোটার উপস্থিতি বেশি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা যে ৬০ শতাংশ ভোট পড়ার কথা বলেছেন—জার্মানিও সেই প্রত্যাশা বহন করে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, ভোটের প্রচারণার সময় রাজনৈতিক সহিংসতা কমে আসবে—এমনটাই তারা আশা করেন, যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ডিক্যাব টকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এ কে এম মঈনুদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুনও।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত