রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জ্বালানি তেলের দামে নতুন বৃদ্ধি, কার্যকর আজ থেকেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ণ

Spread the love

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য আবারও সমন্বয় করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা করা হয়েছে, যা রবিবার থেকে সারাদেশে কার্যকর হয়েছে। পাশাপাশি ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগে ভোক্তা পর্যায়ে ডিজেল বিক্রি হতো ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা দরে। নতুন সিদ্ধান্তে সব ধরনের জ্বালানির দামই বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়ছে। ফলে আমদানি ব্যয় সামাল দিতে এবং বাজার স্থিতিশীল রাখতে সরকারকে এই সমন্বয় করতে হচ্ছে। এর ফলে পরিবহন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ