রবিবার , ৮ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে তাঁর পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে শনিবার (৮ মার্চ) রাতে লন্ডন পৌঁছে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বর্তমান সরকার গঠনের পর এটিই কোনো বিদেশি মিশনে প্রধান পদে পরিবর্তনের প্রথম বড় সিদ্ধান্ত।

উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, হাইকমিশনার আবিদা ইসলামের বিরুদ্ধে লন্ডনের বাংলাদেশি কমিউনিটিকে বিভক্ত করা এবং হাইকমিশনকে নির্দিষ্ট রাজনৈতিক মেরুকরণে (আওয়ামীকরণ) ব্যস্ত রাখার অভিযোগ রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, হাইকমিশনার বাংলাদেশের জাতীয় স্বার্থ দেখার বদলে নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিলেন। এ কারণেই তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

বিসিএস ১৫তম ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম ২০২৫ সালের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের আমলে লন্ডনে দায়িত্ব পান। এর আগে তিনি মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন। এমনকি কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার হিসেবেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞ কূটনীতিক হওয়া সত্ত্বেও তাঁর বিরুদ্ধে ওঠা প্রশাসনিক ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগই তাঁর এই আকস্মিক প্রত্যাহারের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন-ইসরায়েলি রাডার ধ্বংসের দাবি আইআরজিসি’র

সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

পোশাক খাতের ৯৯ শতাংশ কারখানায় বেতন-বোনাস সম্পন্ন: বিজিএমইএ

আগামী তিন মাসের মধ্যে ডিজিটাল হেলথ কার্ড বিতরণ: স্বাস্থ্যমন্ত্রী

গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রধানমন্ত্রী ঋণখেলাপিদের উৎসাহিত করছেন: সংসদে হান্নান মাসুদ

জাতীয় নির্বাচনের দিনই গণভোট: জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস

খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

ওসমান হাদিকে স্মরণ করে যা বললেন তারেক রহমান