মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কা নেই: বিপিসি চেয়ারম্যান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

Spread the love

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে দেশে জ্বালানি তেলের সরবরাহ ও দাম নিয়ে অভয় দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থার চেয়ারম্যান জানান, বিশ্ব পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে তেলের বিকল্প বাজার খোঁজার পরিকল্পনা রয়েছে। তবে বর্তমান মজুত পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় এখনই তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে তিনি নিশ্চিত করেছেন।

জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গতকাল পর্যন্ত সাতটি জাহাজের এলসি (LC) সম্পন্ন হয়েছে। বিপিসি চেয়ারম্যান বর্তমান মজুতের একটি বিস্তারিত চিত্র তুলে ধরেন, যেখানে দেখা যায় দেশে বর্তমানে ১৪ দিনের ডিজেল, ২৮ দিনের অকটেন এবং ১৫ দিনের পেট্রোল মজুত রয়েছে। এ ছাড়া ফার্নেস অয়েল ৯৩ দিন এবং উড়োজাহাজের জ্বালানি বা জেড ফুয়েল ৫৫ দিনের জন্য পর্যাপ্ত পরিমাণে মজুত আছে। এই মজুত পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আপাতত সক্ষম বলে মনে করছে কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ