শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন, সমৃদ্ধির পথে একসঙ্গে চলার অঙ্গীকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। ফোনালাপে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিজয় লাভ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক পরিপক্কতার প্রশংসা করেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, আলাপকালে দুই নেতা কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চস্তরে নিয়ে যাওয়ার প্রবল আগ্রহ প্রকাশ করেন। তিনি তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের পরিপক্কতার জন্য আমি শ্রদ্ধা জানাচ্ছি।” জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ধন্যবাদ জানান এবং দুই দেশের সমৃদ্ধির জন্য যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মালয়েশিয়া সফরের আমন্ত্রণ ফোনালাপের একপর্যায়ে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর সুবিধাজনক সময়ে মালয়েশিয়াতে একটি সরকারি সফরের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং এরপর থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাঁকে অভিনন্দন জানিয়ে আসছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত