বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঈদের আগে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ

Spread the love

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা ও পশ্চাৎপদ প্রায় পাঁচ কোটি পরিবারকে ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী কার্যত ব্যস্ত থাকলেও প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে এবং গতকাল ও আজ মিলিয়ে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনায় বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পাবেন।

ফ্যামিলি কার্ড বিতরণের অগ্রাধিকার এলাকা নির্ধারণের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি ছোট কমিটি গঠন করা হবে, যা আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত কর্মপরিকল্পনা এবং দিকনির্দেশনা দেবে। প্রাথমিকভাবে কার্ডের মাধ্যমে কত টাকা দেওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তথ্যমন্ত্রী বলেন, মূল লক্ষ্য টাকার পরিমাণ নয়, বরং দেশের প্রায় পাঁচ কোটি নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কে আনা এবং এটিকে ধাপে ধাপে আরও উন্নত করা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, মাদরাসা বোর্ডে কমেছে সাফল্য

হাসিনার উসকানিতে মাঠে নামবে না-ক্ষুব্ধ নেতাকর্মীরা

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

মানবতাবিরোধী মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠন ১৪ ডিসেম্বর

আসিফ মাহমুদের দাবি ও ৫ আসনে শাপলা কলির জয়

ট্রাম্পের শুল্ক নীতি, বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে

১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত

চট্টগ্রামে আইনজীবী হত্যায় বেশির ভাগ আসামি পরিচ্ছন্নতাকর্মী, নিরীহদের হয়রানির শঙ্কা মেয়রের

ইরান যুদ্ধ বন্ধে চীন ও যুক্তরাষ্ট্রের একমত

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর