শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাতিয়ায় ফেরি উদ্বোধন ঘিরে বিএনপি-এনসিপি সংঘর্ষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

Spread the love

নোয়াখালীর হাতিয়ায় নলছিরা ফেরি ঘাট এলাকায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলের এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, পাল্টাপাল্টি স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ এই হামলার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন এবং ঘটনার জন্য বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীমকে দায়ী করেছেন। পাল্টা অভিযোগে শামীম দাবি করেছেন, এনসিপির লোকজনই বিনা কারণে হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ