রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচালের জন্য ভেতরে-ভেতরে ষড়যন্ত্র চলছে, যা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে, ১২ তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে ১৩ তারিখ থেকেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং পদ্মা ব্যারেজের মতো জনকল্যাণমূলক কাজগুলো পর্যায়ক্রমে শুরু হবে। জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, ভোটাররা প্রার্থীদের জয়ী করলে ১৩ তারিখ থেকে জনগণের সেবা করার দায়িত্ব হবে এই প্রতিনিধিদের।



















