বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে চেয়ারে বসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামায়াত এটিকে ‘পূর্বপরিকল্পিত হামলা’ দাবি করলেও বিএনপি একে জামায়াতের ‘বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র’ বলে পাল্টা অভিযোগ করেছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত