মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ণ

Spread the love

জামায়াতের সমাবেশ নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও হেনস্তার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার মগবাজারের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি অভিযোগ করেন, যশোর, কুমিল্লা ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে। ডা. তাহের আরও দাবি করেন, প্রশাসন ও নির্বাচন কমিশন এই সহিংসতা রোধে দৃশ্যত পক্ষপাতমূলক আচরণ করছে। ৩১ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশের মাধ্যমে তারা নারীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতের দাবি জানাবেন।

সর্বশেষ - অপরাধ