রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: কাদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ৬:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে নিজ স্বার্থে ‘শহীদ ওসমান হাদিকে বিক্রির’ গুরুতর অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নাসীরের বর্তমান কর্মকাণ্ডকে ‘নোংরামি’ হিসেবে অভিহিত করে গণঅভ্যুত্থানে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কাদের জানান, অন্তর্বর্তী সরকার গঠনের সময় লিয়াজোঁ কমিটিতে নাসীরুদ্দীনের অন্তর্ভুক্তি নিয়ে তিনি এবং অন্য জুনিয়র সমন্বয়করা আপত্তি জানিয়েছিলেন; কারণ অতীতে তিনি বিভিন্ন রাজনৈতিক দল ভেঙে এসেছিলেন। সে সময় উপদেষ্টা নাহিদ ইসলাম নাসীরুদ্দীনকে অভিজ্ঞ হিসেবে প্রয়োজনীয় দাবি করলেও, কাদেরের মতে নাসীরুদ্দীন তাঁর অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত