বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রোগী মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা বন্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে এই পরিস্থিতির সৃষ্টি হয়। লালবাগের আজিমপুরের বাসিন্দা রাশি বেগম (৩৩) লিভারের সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তার স্বজনরা ‘ভুল ইনজেকশন’ দেওয়ার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসকদের মারধর করেন। এর প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়ে চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ করে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ছেলে ইমতিয়াজকে হেফাজতে নিয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জরুরি বিভাগের তালা খুলে দিয়ে পুনরায় চিকিৎসা সেবা চালু করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে নিরাপত্তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত