বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিশ্চিন্তে থাকতে বললেন সনাতন ধর্মাবলম্বীদের পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ৮:৩২ পূর্বাহ্ণ

Spread the love

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনিপররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।সেই সঙ্গে তিনি নিশ্চিন্তে থাকতে বললেন সনাতন ধর্মাবলম্বীদের ।

উপদেষ্টা বলেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। সারা দেশে যেন কোথাও কেউ অপরাধ করতে না পারে সেই ব্যাপারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

সব ধর্মের মানুষ বাংলাদেশের নাগরিক উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার করা যাবে না। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সরকার সেটা বিচারের আওতায় আনবে। যে কদিন দেশে সরকার ছিল না, তখন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা আমরা স্বীকার করি। তবে সে অপরাধের শাস্তি হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত