সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাবে অবস্থান আজ, যানজটের শঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৬ ৫:৪০ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচন করা হচ্ছে। শিক্ষার্থীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সায়েন্সল্যাব থেকে একটি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চের যাত্রা শুরু হবে, যা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত প্রতিটি ক্যাম্পাসে প্রদক্ষিণ করবে। এছাড়াও সাতটি ক্যাম্পাসে আরও পাঁচটি স্থায়ী অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে। এই মঞ্চ থেকে দেশবরেণ্য শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মাধ্যমে দাবির যৌক্তিকতা তুলে ধরা হবে। তবে সপ্তাহের প্রথম কার্যদিবসে গুরুত্বপূর্ণ এই মোড়ে শিক্ষার্থীদের জমায়েতের ফলে সায়েন্সল্যাব, নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চূড়ান্ত করে গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করেছে যে, অধ্যাদেশটি বর্তমানে সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং আগামী ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় এটি উপস্থাপনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। জনদুর্ভোগ এড়াতে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের রাজপথের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাঁদের অবস্থানে অনড় রয়েছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশিত না হয়, তবে তাঁরা সায়েন্সল্যাব থেকে সচিবালয় বা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বৃহৎ পদযাত্রা করবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে, যুদ্ধ ফের শুরুর আশঙ্কা

জামায়াতের শত আসন ছাড়ার প্রস্তুতি

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও নকল সিলের বিষয়ে সজাগ থাকুন’ : তারেক রহমান

রাশিয়ার বলয় ছেড়ে ইউরোপের পথে আর্মেনিয়া

তিস্তার পানি বিপৎসীমার উপরে: চরাঞ্চলে আতঙ্ক, নিম্নাঞ্চল প্লাবিত

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, বাড়ছে নগরবাসীর উদ্বেগ

এফডিসিতে সাংবাদিককে গালাগালি করেন পাপমুক্ত নায়ক রাসেল মিয়া: নেপথ্যে হেলেনা জাহাঙ্গীর!

ভূমিকম্পে নিহত ও আহতদের প্রতি জাতিসংঘ–যুক্তরাষ্ট্রের গভীর সমবেদনা

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: নতুন তফসিলের ঘোষণা