শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুদ্ধবিরতি অব্যাহত রাখতে একমত পাকিস্তান–আফগানিস্তান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৫ ৩:১৮ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তুরস্কের ইস্তাম্বুলে টানা পাঁচ দিনের বৈঠকের পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই সমঝোতায় পৌঁছায় দুই দেশ। খবর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে উভয় পক্ষ রাজি হয়েছে, এবং আগামী ৬ নভেম্বর আবারও ইস্তাম্বুলে বৈঠকে বসবে দুই দেশের প্রতিনিধি দল। এর আগ পর্যন্ত সীমান্তে কোনো সংঘাত না হয়, সে বিষয়ে কঠোর সতর্কতা বজায় রাখবে পাকিস্তান ও আফগানিস্তান।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের সম্পর্ক অবনতি ঘটে, বিশেষ করে পাকিস্তানে নিষিদ্ধ সশস্ত্র সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)–এর কার্যক্রম ঘিরে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আফগান তালেবানরা, যদিও কাবুল বরাবরই তা অস্বীকার করেছে।

সাম্প্রতিক সংঘাত শুরু হয় ৯ অক্টোবর, যখন পাকিস্তান কাবুলে বিমান হামলায় টিটিপি নেতাদের হত্যা করে। এর জবাবে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকি লক্ষ্য করে হামলা চালায়। টানা চার দিনের সংঘাতে দুই পক্ষের অন্তত দুই শতাধিক আফগান ও ২৩ পাকিস্তানি সেনা নিহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা পরে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদে রূপ নিচ্ছে

নতুন সমঝোতা অনুযায়ী, দুই দেশ যুদ্ধবিরতি শর্ত বাস্তবায়ন ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে যৌথ পর্যবেক্ষণ ব্যবস্থা গঠন করবে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভিয়েতনামের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ মিশন

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ২০২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস

সরকারের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দলীয় সহযোদ্ধাদের আবেগঘন বার্তায় বিদায় জানালেন মির্জা ফখরুল

ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

মোহাম্মদপুর কেন্দ্রেই ভোট দিলেন মামুনুল হক

নবম পে-স্কেল দাবিতে যমুনা অভিমুখে মিছিল, পুলিশের জলকামান নিক্ষেপ

পারমাণবিক সংকট নিরসনে ইরানের ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: আতঙ্কিত না হওয়ার আহ্বান

আসছে তীব্র তাপপ্রবাহ, ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া