শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ছয়জনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৬ ১:০০ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে আগুন লাগে।

নিহতরা হলেন— ফজলে রাব্বি রিজভী (৩৮), আফরোজা আক্তার, মো. রিশান (আড়াই বছর), রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) ও মো. রাহাব (১৭)।

উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার কাজ শেষ হয় আনুমানিক সকাল ১০টা ২০ মিনিটে।

এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের লাশ উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে, একজনের লাশ উত্তরার আরেকটি হাসপাতালে এবং একজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহতের সংখ্যা নির্ধারণে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির দ্বিতীয় তলায় অবস্থিত একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমিরাতের ভিসা জটিলতায় অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

বাংলাদেশ–ভারতের ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে শ্রদ্ধাবোধ থাকা জরুরি

মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২, একই পরিবারের ১৮ জন সদস্য

গাজায় অভিযান সীমিতের নির্দেশ ইসরায়েল সরকারের

ইসরায়েলের ‘নিঃশর্ত সমাপ্তি’ ছাড়া যুদ্ধ থামবে না

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত ৫৬, নিখোঁজ ২১

জুলাই হত্যাযজ্ঞ মামলার রায় আজ: ট্রাইব্যুনালে শহীদ পরিবারের সমাবেশ

বন্যায় ৭২ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি