মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ৫:৫২ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণ মনে করে এই পুরস্কারটি শুধু তার ব্যক্তিগত নয়, বরং দেশের সবার। সে কারণেই তিনি ট্রাম্পকে এই পুরস্কারের অংশীদার করতে আগ্রহী।

গত বছর নোবেল শান্তি পুরস্কার ঘোষণার সময় ট্রাম্পও এ পুরস্কার পাওয়ার জন্য জোরালো চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু নরওয়ের অসলোতে উপস্থিত হয়ে মাচাদো যখন পুরস্কার গ্রহণ করেন, তখন থেকেই ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে হোয়াইট হাউসের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, মাচাদোর নোবেল গ্রহণের সিদ্ধান্ত ট্রাম্প ইতিবাচকভাবে নেননি। কর্মকর্তাদের মতে, মাচাদো যদি তখন পুরস্কারটি প্রত্যাখ্যান করে ট্রাম্পের নাম প্রস্তাব করতেন, তবে আজ হয়তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাচাদো দাবি করেন, মাদুরো ক্ষমতাচ্যুত হয়েছেন এবং বিরোধীরা এখন দেশ পরিচালনার জন্য প্রস্তুত। তবে এর দুই ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলাকে পরিচালনার মতো পর্যাপ্ত সমর্থন ও সক্ষমতা মাচাদোর নেই এবং দেশটির সবাই তাকে সম্মান করে না।

মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে দেওয়া এক চিঠিতে মাচাদো বলেন, জনগণের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। তিনি ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে দেশের বৈধ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। মাচাদোর ভাষ্য অনুযায়ী, ওই নির্বাচনে প্রকৃত বিজয়ী ছিলেন গঞ্জালেজই।

চিঠিতে মাচাদো আরও বলেন, নিকোলাস মাদুরো আন্তর্জাতিক বিচারব্যবস্থার মুখোমুখি হচ্ছেন এবং ভেনেজুয়েলার জনগণসহ বিভিন্ন দেশের নাগরিকদের ওপর সংঘটিত অপরাধের জন্য তাকে জবাবদিহি করতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং প্রবাসে থাকা নাগরিকদের দেশে ফেরার সুযোগ তৈরি করা হবে।

এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া মাচাদোর চিঠি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে বলেন, ভেনেজুয়েলার নাগরিকরা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ পার করছেন এবং মাতৃভূমিকে নতুন করে গড়ে তুলতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেড় যুগ পর জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

শান্তি আলোচনার মাঝেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬৩

ইসরায়েল-সম্পৃক্ত ছয় সন্ত্রাসীর ফাঁসি দিল ইরান

খালেদা জিয়া ভোর ৬টায় মৃত্যু বরণ করেন: ডা. জাহিদ

১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ডালিয়ান থেকে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মৎস্য ভবনের সামনে অবরোধ

যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প