রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ১৮ হাজার যুবককে দক্ষ করা হবে: ড. আসিফ নজরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ

Spread the love

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, দেশের ৪৮ জেলায় শিক্ষিত ও কর্ম প্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পে ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে।

রোববার সচিবালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে শিক্ষিত যুবকদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এতে চাকরির পেছনে ঘুরতে হয় না, বাসায় বসেই কাজ করা যায় এবং বড় কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না।

তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির যুগে অবস্থান ও সময় কোনো বাধা নয়, তাই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশের যুবকদের বিদেশসহ বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ রয়েছে। চীন ও ভারতের মতো দেশগুলো ইতিমধ্যেই এই ক্ষেত্রটি ব্যাপকভাবে গ্রহণ করেছে।

ড. আসিফ নজরুল জানান, প্রকল্পটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এতে মোট ২৮,৮০০ জন প্রশিক্ষণার্থীর লক্ষ্যমাত্রা রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১০,৮০০ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং তাদের মধ্যে ৬২ শতাংশ বা প্রায় ৬,৭০০ জন দেশে ও বিদেশে আয় করছে।

এ পর্যন্ত প্রশিক্ষণার্থীরা প্রায় ১১ লক্ষ ৩৯ হাজার ডলার বা প্রায় ১৪ কোটি টাকার সমপরিমাণ আয় করেছে এবং এই আয় দিনদিন বাড়ছে।

তিনি প্রশিক্ষণ শেষে ওয়ানডে ওয়ার্কিং সেশনের গুরুত্ব তুলে ধরেন, যেখানে সফল ফ্রিল্যান্সাররা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিবে, যা নতুন প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করবে।

বর্তমানে ৪৮টি জেলায় প্রতি জেলায় ৭৫ জন করে মোট ৩,৬০০ জন যুবক প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণ কোর্স তিন মাস ব্যাপী এবং এতে ৬০০ ঘণ্টার ক্লাস পরিচালিত হয়।

সূত্র : বাসস

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে

অ্যালেনবি ক্রসিংয়ে বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নিহত

দেশে ফেরা একক সিদ্ধান্ত নয়: তারেক রহমান

ফিনল্যান্ডের ঘোষণা: তিন দেশে দূতাবাস কার্যক্রম স্থগিত

অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করার মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর

ডাকসু নির্বাচন গণতন্ত্রের বড় পদক্ষেপ: আসিফ নজরুল

শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২

রোববার সর্বদলীয় বৈঠকের আহ্বান প্রধান উপদেষ্টার