রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার: রিজওয়ানা হাসান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৫:০৫ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ আশ্বাস দেন।

রিজওয়ানা হাসান বলেন, শহীদ হাদির পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, হাদির মৃত্যু ছিল অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক। যে মানুষের জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে, তার হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের জাতীয় দায়িত্ব।

তিনি আরও বলেন, সরকার শাহবাগে বসে আন্দোলন না করলেও তদন্ত ও বিচার প্রক্রিয়ায় পূর্ণ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে। তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে শক্তিশালী ও নির্ভুল চার্জশিট দাখিল করা হবে। ইনশাআল্লাহ, ৭ জানুয়ারি ২০২৬-এর পর চার্জশিট দেওয়া হবে এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি জানান, অভিযুক্তরা দেশত্যাগ করে থাকলেও তাদের বিরুদ্ধে অনুপস্থিতিতে (ইন অ্যাবসেনশিয়া) বিচার চলবে। পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পলাতকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারত সরকারকে অবহিত করা হয়েছে এবং সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

রিজওয়ানা হাসান বলেন, রবিবার সকাল সোয়া ১১টায় ডিবি পুলিশের সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিটিভিতে আজ তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের ভাষণ

শাহবাগে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, জাবের-জুমাসহ আহত ৩০

নির্বাচনে ৪১৮ ড্রোন ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘পারমাণবিক অস্ত্রই আমাদের রক্ষাকবচ’, কিম জং উনের হুংকার

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী

বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর

ইস্রায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানালেন ট্রাম্প

টঙ্গীবাড়িতে বিষাক্ত মদপানে প্রাণহানি বেড়ে ৫

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা