মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

র‍্যাব জড়াবে না গুম-খুনে : মহাপরিচালক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ

Spread the love

সোমবার (৮ অক্টোবর) বিকেলে র‍্যাব সদরদপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন গুম-খুনের সঙ্গে কোনোভাবেই জড়াবে না র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

তিনি বলেছেন, র‍্যাবে আয়নাঘর বলে কিছু নেই আর বিচার বহির্ভূত কোনোকিছু হওয়ার সুযোগ নেই।

র‍্যাব মহাপরিচালক বলেন, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে জড়াবে না র‍্যাব । কাউকে এক স্থান থেকে ধরে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না। র‍্যাব আইনের মধ্যে থেকে কাজ করবে। গুম-খুন অপরাধে বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাস্ত করা হবে না। এই অপরাধে জড়ানোর কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সাথে কাজ করছে র‍্যাব। এ ছাড়া, জামিনে যেসব জঙ্গিরা বের হয়েছে, তাদের মনিটরিং করা হচ্ছে। কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।

এ সময় ক্র্যাবের সাধারণ সম্পাদক সংগঠনের নানাদিক তুলে ধরে বক্তব্য দেন। আর সভাপতি কামরুজ্জামান খান র‌্যাব ও ক্র্যাবের মধ্যে সোহার্দ্যপূর্ণ সম্পর্কে বিষয় নতুন মহাপরিচালককে অবহিত করেন।

মতবিনিময়ে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, নির্বাহী কমিটিরি সদস্য আলী আজম ও শেখ কালিমুল্লাহসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আজ শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

ভারত-চীন আকাশপথে নতুন সূচনা

একটি পক্ষের হামলাকারীরা পার পেয়ে যাচ্ছে, ইসিতে অভিযোগ এনসিপির

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি: ইরানের সঙ্গে সমঝোতায় ফিরছে বিশ্ব

সোমবার গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রশ্নফাঁস : আবেদ আলী ও তার ছে‌লের ব্যাংক হিসাব জব্দ

ক্ষমতায় এলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়ন হবে: তারেক রহমান

আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা

সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের শপথ গ্রহণ