সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদি হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ অনুযায়ী এ মামলার কার্যক্রম পরিচালিত হবে। আইনের ১০ ধারা অনুসারে পুলিশ রিপোর্ট দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই বিচার শেষ করার বিধান রয়েছে।

আইন উপদেষ্টা বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও তোলে সংগঠনটি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত